প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের আহম্মদপুর গ্রামে গতকাল বুধবার সকালে বোরো খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (৬০) নামের এক কৃষক মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষক মো. ইব্রাহিম বাড়ির পাশে নিজের বোরো খেতে বৈদ্যুতিক সেচপাম্পের সাহায্যে সেচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত সেচ পাম্পের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন গিয়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।