কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল বুধবার ডিজেলচালিত সেচযন্ত্রের (শ্যালোইঞ্জিন) সঙ্গে গায়ের চাদর আটকে সদর আলী (৪০) নামের এক কৃষক মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার দল্পা ইউনিয়নের জল্লী গ্রামের সদর আলী বাড়ির পাশের হাওরে সেচযন্ত্রের মাধ্যমে বোরো খেতে পানি দিতে যান। একপর্যায়ে সেচযন্ত্রের সঙ্গে তাঁর গায়ের চাদরটি জড়িয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্বজনেরা তাঁর লাশ উদ্ধার করেন। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি