কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের কৃষক আবু লেইছ (৩৫) বিষধর সাপের কামড়ে গত বুধবার রাতে মারা গেছেন। তিনি গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। পরিবার ও এলাকাবাসী জানান, আবু লেইছ গত বুধবার কৃষিকাজ করতে স্থানীয় নলুয়া হাওরে যান। কাজ করার সময় হঠাৎ তাঁকে একটি বিষধর সাপ ছোবল দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।