কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মালেক (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার চর শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল মালেক উপজেলার চর শাহবাজপুর গ্রামের আতাহার আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০টার দিকে আবদুল মালেক তাঁর নিজ মালিকানাধীন সেচপাম্প চালু করতে জমিতে যান। পাম্পের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।