প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহিষের গুঁতায় নূরুল হক (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন৷ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতমা গ্রামে। নূরুল হক উপজেলার গুতমা গ্রামের বাসিন্দা৷ আহত ব্যক্তিরা হলেন জালাল মিয়া (৫৫), গোলাপ খাঁ (৩৪) ও আলমাছ আলী (৬৫)৷ হতাহতরা গতকাল সকালে ধানি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে পাশের মাধবপুর উপজেলা থেকে ছুটে আসা একটি মহিষ তাঁদেরকে শিং দিয়ে গুঁতা দিলে তাঁরা আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে নূরুল হক মারা যান। অপর তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।