কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কেওরাবুনিয়া গ্রামে গতকাল শনিবার সকালে বজ্রপাতে বারেক মোল্লা (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় কৃষকের হালের বলদ দুটিও মারা যায়। স্থানীয়রা জানান, সকাল সাড়ে নয়টার দিকে কৃষক বারেক তাঁর হালের বলদ দুটি নিয়ে খেতে চাষ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বারেক ও তাঁর হালের বলদ দুটি। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।