কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মকবুল হোসেন (৫৫) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মকবুল হোসেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে তাঁর নিজ ঘরে বৈদ্যুতিক মিটারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ভাই হায়দার আলী (৫৮) গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।