কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর সুজন গ্রামের বাংলাবাজার এলাকায় গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিরাজ উদ্দিন পাটোয়ারী (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ উল্যাহ জানান, দুই-তিন দিন আগে ঝড়ের সময় তার ছিঁড়ে সিরাজের বাড়ির পাশের বাগানে পড়ে। গতকাল বাগানে কাজ করার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। লক্ষ্মীপুর সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. এমরান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রামগতি (লক্ষ্মীপুর) প্রাতনিধি