কৃষাণী শুনানিতে অধিকার প্রতিষ্ঠার দাবি তুললেন প্রান্তিক নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্বিয়া খাতুনের স্বামী দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেলে তাঁদের উভয়কে ঘর থেকে বের করে দিয়েছিলেন শ্বশুর-শাশুড়ি। জীবিকার জন্য কৃষিকাজ শুরু করেন আম্বিয়া। দিনে দিনে টাকা জমিয়ে তিন বিঘা জমিও কিনেছেন এই সংগ্রামী নারী। তিনি বলেন, কেবল নারী হওয়ায় সরকারের কাছে কৃষক বলে স্বীকৃতি মেলেনি। পাননি কৃষি কার্ড।গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে কুষ্টিয়ার আম্বিয়ার মতো আরও কয়েকজন শ্রমজীবী নারী শুনিয়েছেন তাঁদের দুঃখের কাহিনি। আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পূর্তি উপলক্ষে কর্মজীবী নারী, গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ (সিজিসি) যৌথভাবে ‘কৃষাণী শুনানি’ নামের এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে পুরুষতান্ত্রিক সমাজে তাঁদের সংগ্রামমুখর জীবনের কাহিনি শোনান প্রান্তিক নারীরা।আম্বিয়ার জীবনের কাহিনি যেন গল্পের মতোই চমকপ্রদ। শ্বশুরবাড়ি থেকে স্বামীসহ ‘উচ্ছেদ’ হওয়ার পর প্রথমে সর্বস্ব বিক্রি করে দুর্ঘটনায় পঙ্গু স্বামীর চিকিৎসা করান। পরে শ্বশুরের কাছ থেকেই দুই কাঠা জমি ইজারা নিয়ে শুরু করেন কৃষিকাজ। শাক-সবজি চাষ করে লাভও হয় বেশ। কয়েক বছরের মধ্যে টাকা জমিয়ে তিন বিঘা জমিও কেনেন। কিন্তু গ্রামের মানুষের চাপে এর মধ্যে দুই বিঘাই কিনতে হয়েছে স্বামীর নামে।