প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ টি এম সারোয়ার হোসেন, জেলা জাসদ সভাপতি আবদুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন স্বাগত বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি