কৃষি উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপকরণ বিতরণ করেন জাতীয় সংসদে সরকারি দলের হুইপ মো. আতিউর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান। সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা বলেন, কৃষি পুনর্বাসনের আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের ৮০৫ জন কৃষকের মধ্যে ১৫ কেজি করে ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৮০০ টাকা করে বিতরণ করা হয়।