প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউশ ধান চাষে উৎসাহ দিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি বিভাগ ২৫০ জন প্রান্তিক চাষির প্রত্যেককে বিনা মূল্যে পাঁচ কেজি আউশ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি সার ও ৪০০ টাকা করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার কৃষি প্রশিক্ষণকেন্দ্র আয়োজিত এই কৃষিসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান। ইউএনও শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জুর আলম, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।