কৃষি উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে খরিফ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদস্য আশুতোষ চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবুল কাশেম। অনুষ্ঠানে ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।