কৃষি উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গতকাল বুধবার ২০ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা প্রশিক্ষণকেন্দ্র থেকে এসব উপকরণ দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে আট কেজি মুগ ডাল, ৩০ কেজি সার ও একটি প্লাস্টিকের ড্রাম দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সিকদার মো. মহায়মেন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।