কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বেশি আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের উন্নয়নে যুগ যুগ ধরে কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করে আসছেন। এ জন্য কৃষক ও কৃষির উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ভর্তুকির টাকা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সরকার কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সবচেয়ে বেশি আন্তরিক। গতকাল বৃহস্পতিবার হাকালুকি হাওর পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।সকাল ১০টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা কালিকৃষ্ণপুর হাকালুকি বাজারে মতবিনিময়ে এলাকার প্রবীণ ব্যক্তি আনু মিয়া সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ। পরে মন্ত্রী নৌকাযোগে হাকালুকি হাওর পরিদর্শন করেন।হাওর পরিদর্শন শেষে দুপুরে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পনাইরচক উচ্চবিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী বলেন, ‘যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করতে আমরা বদ্ধপরিকর। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনা হবে।’