কৃষি ও প্রযুক্তি মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে গতকাল বিকেলে পুরস্কার বিতরণ করেন কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক যোগেন জুলিয়ান বেসরা। এর আগে গত সোমবার উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের বড়দল ডাঙ্গাপাড়া মন্দির মাঠ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুধ কুমার রায়। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ, গ্রামবিকাশ কেন্দ্রের সোশ্যাল ইকোনোমিক ডেভেলপমেন্ট ভুপেষ রায়, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক মনিটর স্বপন রোজািরও, জুনিয়র প্রোগ্রাম অফিসার হিরালাল রায়, মাঠ কর্মকর্তা যোসেফ সরেন প্রমুখ।