কৃষি ও বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার তিন দিনব্যাপী কৃষি ও বৃক্ষমেলা শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও বন বিভাগ যৌথভাবে মেলাটির আয়োজন করেছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূঁইয়া।