কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হান্নান। যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চণ্ডীদাস কুণ্ডু সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহ মো. আকরামূল হক, নড়াইলের উপপরিচালক আমিনুল ইসলাম, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা রুহুল কবীর, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। সভায় কৃষিবিষয়ক বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা হয়।