কৃষি কার্ড কৃষকদের মর্যাদা বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘আল্লায় জন দেইখ্যাই ধন দেয়। প্রধানমন্ত্রী ভালো হলে দেশ ওপরে যায়, খারাপ হলে অধঃপতনে যায়। বঙ্গবন্ধুরে ভোট দিয়া আপনারা বাংলাদেশ পেয়েছেন, আর শেখ হাসিনারে ভোট দিয়া সারের দাম, জিনিসপত্রের দাম কম পাচ্ছেন।’ গতকাল বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের মধ্যে ডিজেলে ভর্তুকির চেক ও কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।উপজেলার যোগানিয়া ইউনিয়ন কাচারি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বানেজ আলী মিয়া প্রমুখ।অনুষ্ঠানে ১৪০ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বানেজ আলী মিয়া জানান, শেরপুরের পাঁচটি উপজেলায় এক লাখ ৭৬ হাজার ৩৩০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মধ্যে ডিজেলে ভর্তুকি হিসেবে ১৪ কোটি ৪৮ লাখ ১১ হাজার ২০০ টাকা বিতরণ করা হবে।