কৃষি খাতের সংস্কারের দাবিতে পদযাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিকল্পনায় কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং দেশের উন্নয়নে কৃষি খাতের সংস্কারের দাবিতে পঞ্চগড়, সাতক্ষীরা, সুনামগঞ্জ ও টেকনাফসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার থেকে কৃষি পদযাত্রা শুরু হয়েছে। দেশের ৩০টি এলাকায় কর্মরত দুই শতাধিক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের জোট গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এই পদযাত্রার আয়োজন করে। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এস এম লিয়াকত আলী ও জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ এই পদযাত্রার উদ্বোধন করেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে শিল্প ও বণিক সমিতির নেতা ইউনুস শেখ, আকতারুন নাহার সাকী, সজিবউদ্দিন, কৃষকনেতা মতিয়ার রহমান, আমিরুল ইসলাম, ইসলামুল হক প্রমুখ বক্তব্য দেন। পথসভা শেষে ১০ জন তরুণের একটি দল পদযাত্রার কাফেলায় ঢাকার উদ্দেশে পঞ্চগড় ত্যাগ করে।