কৃষি খামারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় কৃষি খামারে আগুন লেগে সাড়ে ১৭ বিঘা জমির আখ পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লোকমানপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলার দয়ারামপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান বলেন, বিড়ি-সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।