কৃষি গবেষণা ইনস্টিটিউটে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক কর্মশালা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বদরুদ্দোজা মিলনায়তনে গতকাল রোববার সকালে ‘দক্ষিণ এশিয়া এবং চীনের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শক্তিশালীকরণে অংশিদারিত্বমূলক কৌশল নির্ধারণ’ শীর্ষক এক আঞ্চলিক সমন্বয় কর্মশালা শুরু হয়েছে। সিরিয়ার আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের আর্থিক সহায়তায় পাঁচ দিনব্যাপী এই আঞ্চলিক কর্মশালা উদ্বোধন করেন জাতীয় কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ শওকত মোমেন শাহজাহান।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের উপমহাপরিচালক কামেল সিদিদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী সভাপতি ওয়ায়েস কবীর, ইকার্ডার দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আশুতোষ সরকার, কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এম এ জলিল প্রমুখ বক্তব্য দেন।