কৃষি পদক পেলেন নওগাঁর দুই কৃতী সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন নওগাঁর দুই কৃতী সন্তান। এঁরা হলেন মান্দা উপজেলার জাহাঙ্গীর আলম শাহ ও মহাদেবপুরের সামসুদ্দিন মণ্ডল।
এ বছর কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সারা দেশের ২৮ ব্যক্তি ও চারটি সংস্থাকে এই পদক দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি খাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পুরস্কার প্রদান করেন।
মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রামের জাহাঙ্গীর আলম শাহকে কৃষিক্ষেত্রের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এই পদক দেওয়া হয়। আর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডল বৃক্ষরোপণের জন্য কৃষি পদক পেয়েছেন।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ‘পদক পেয়ে খুবই ভালো লাগছে। এতে আমার দায়িত্বটা আরও বেড়ে গেল।’