কৃষি প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় রবি মৌসুমের ভুট্টা, সরিষা, চিনাবাদাম, মুগ ও খেসারির আবাদ বাড়ানোর লক্ষ্যে চাষিদের প্রণোদনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন ১ হাজার ৩০০ প্রান্তিক চাষিকে প্রণোদনা (বীজ ও সার) দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন প্রমুখ।