কৃষি প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে নোয়াখালীতে তিন দিনব্যপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে মাইজদীকোর্ট মসজিদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক প্রণব ভট্টাচার্য্য। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহে আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম আশরাফুজ্জামান, পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক সারওয়ারী মেহেদী মোবারক, জেলা আওয়ামী লীগের নেতা আবদুল মমিন প্রমুখ। মেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে।