কৃষি প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গতকাল রোববার শুরু হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক জি এম রুহুল আমিন এর উদ্বোধন করেন। পরে নেছারাবাদের ইউএনও আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার প্রমুখ। মেলায় ১৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী বুধবার মেলা শেষ হবে।