কৃষি বিভাগের নাম 'শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের নাম পরিবর্তিত হয়ে ‘শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট’ হিসেবে অনুমোদন পেয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে বেলা সাড়ে ১২টার দিকে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে বাসে করে উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যান। সেখানে শ্রদ্ধা জানানোর পরে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউটে মিষ্টি বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনপত্রটি গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাতে পেয়েছে।