প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ফির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।গতকাল দুপুরে ছাত্রজোটের মিছিল বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রবাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল সামির, ছাত্র ফেডারেশনের সভাপতি উবা থোয়াই মারমা।সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।