বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আলী আকবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আলী আকবর
অধ্যাপক আলী আকবর

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আলী আকবর। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।
আগের উপাচার্য রফিকুল হক আন্দোলনের মুখে পদত্যাগ করায় বেশ কিছুদিন ধরে উপাচার্যের পদটি শূন্য ছিল। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন পেতে বিড়ম্বনাসহ বেশ কিছু সমস্যা হচ্ছিল।