কৃষি ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইসমাইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছায় অবসরগ্রহণকারী সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন। গত বৃহস্পতিবার তিনি এ পদে যোগ দেন। এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এলএলবি ও যুক্তরাজ্যের ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও সমাজবিজ্ঞানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। মোহাম্মদ ইসমাইল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নিজগালুয়া গ্রামে জম্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।