কৃষি মন্ত্রণালয়ে গিয়ে কাজ নিষ্পন্ন করলেন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরে আটকে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত কৃষি মন্ত্রণালয়ের আটটি কাজ নিষ্পন্ন করা হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী কৃষি মন্ত্রণালয়ে গিয়ে ওই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসব কাজ নিষ্পন্ন করেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই বৈঠক হয়।

জনপ্রশাসন সচিব আজ প্রথম আলোকে বলেন, ‘পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়ে গিয়েও এভাবে অনিষ্পন্ন কাজ নিষ্পন্ন করা হবে।’

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জনবলসহ কৃষি মন্ত্রণালয়ের অধীন আরও কয়েকটি দপ্তরের জনবল-সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়। বৈঠকে কৃষিসচিব এস এস নাজমুল ইসলামও উপস্থিত ছিলেন।

এর আগে একই প্রক্রিয়ায় স্বাস্থ্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বেশ কিছু বিষয় নিষ্পন্ন করা হয়। উচ্চ আদালতের জনবল-সংক্রান্ত কিছু সমস্যারও সমাধান করা হয়।