প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে গতকাল চার দিনের ফলদ বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ পক্ষ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করেছে। ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কামরুল ইসলাম কয়েকজন কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে ফলদ বৃক্ষের চারা ও সবজির বীজ তুলে দেন। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামিলুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহির উদ্দিন প্রমুখ। ফলদ বৃক্ষ মেলা আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে।