প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল রোববার বিকেল থেকে দুই দিনব্যাপী গ্রামীণ কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাস এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। মেলায় বিভিন্ন জাতের ধান, ফল ও শাকসবজির বীজ এবং বিভিন্ন জাতের গাছের চারার ৩২টি স্টল স্থান পায়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।