কৃষি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গতকাল রোববার থেকে পাঁচ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি সাংসদ মীর মোস্তাক আহমেদ এর উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আবদুল সাদী। বক্তব্য দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা জি এম আবদুল গফুর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ২৩টি স্টলে বিভিন্ন কৃষিপ্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।