প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার ২১ ফেব্রুয়ারি কৃষি রেডিও চালুর উদ্যোগ নিয়েছে। গত শনিবার কমলগঞ্জের ললিতকলা একাডেমিতে এক অনুষ্ঠানে চিফ হুইপ মো. আব্দুস শহীদ এ কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন বেতারের সিলেটের আঞ্চলিক পরিচালক মীর শাহ আলম। বেতারের সিলেট কেন্দ্রের সহযোগিতায় এবং বেতার শ্রোতা ক্লাব কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের যুগ্ম সচিব কাজী আখতার উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সিলেট বেতার ও মণিপুরী সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য এবং সিলেটের আঞ্চলিক গান পরিবেশন করেন।