কৃষি শ্রম অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনীতির মূল স্তম্ভ কৃষির স্বার্থেই কৃষক ও কৃষিশ্রমিকদের অধিকার রক্ষায় কৃষি শ্রম অধিকার আইন প্রণয়ন করতে হবে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ‘কর্মজীবী নারী’ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন। জেলা শহরের জয়রা কলেজ সড়কে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সভার আয়োজন করা হয়। সভা শেষে এক মানববন্ধনেরও আয়োজন করা হয়।