কৃষি সচিব ও ছয় পদে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানকে কৃষি সচিব করা হয়েছে। আর পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজা। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এই বদলির আদেশ জারি করে।
এ ছাড়া অপর আদেশে গুরুত্বপূর্ণ ছয়টি পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত সচিব আবদুল মান্নানকে পাট অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার বার্ডের মহাপরিচালক মশিউর রহমানকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদকে কুমিল্লার বার্ডের মহাপরিচালক, অতিরিক্ত সচিব বেগম মাহমুদা মিন আরাকে বঙ্গবন্ধু ফেলোশিপ অন এসআইসিটি প্রকল্পের পরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হুমায়ুন কবীর খানকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য এবং অতিরিক্ত সচিব স্বপন কুমার রায়কে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক করা হয়েছে। এ ছাড়া আরও দুই অতিরিক্ত সচিববে দুই মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।