কৃষি সমাবেশ
গোপালগঞ্জে বারি-২ খেসারির আধুনিক প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল শুক্রবার দুপুরে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজমুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম মাহাবুবুর রহমান খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সমীর কুমার গোস্বামী বক্তব্য দেন। কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কৃষকেরা ৯০ বিঘা জমিতে এ বছর এ জাতের খেসারি ডালের চাষ করেছেন। মাঠ দিবসে দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।