প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল সোমবার ‘কৃষি উপকরণ বিতরণ সহায়তা কার্ড’ বিতরণ উদ্বোধন করা হয়। উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে দুপুরে কৃষকদের হাতে কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা তাহের আলী প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার ৫৬ হাজার ১০২ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে।