কৃষিঋণ প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার খায়েরহাট অগ্রণী ব্যাংক শাখা ওই এলাকায় ২৫০ জন বর্গা ও প্রান্তিক চাষিকে সহজ শর্তে কৃষিঋণ দিয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোলা খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৮ শতাংশ সুদ হারে প্রত্যেক চাষিকে ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করে প্রায় ১ কোটি টাকা ঋণ দেওয়া হয়। বক্তব্য দেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আশুতোষ চন্দ্র সিকদার, বোরহানউদ্দিন আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ আবুল কাশেম প্রমুখ।