কৃষিঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংকের নেত্রকোনার নাজিরপুর শাখার উদ্যোগে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ও লেঙ্গুরা ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার কৃষকদের মধ্যে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বালুচরা খ্রিষ্টান মিশনের সম্মেলনকক্ষে এ ঋণ বিতরণ করা হয়। কৃষি ব্যাংকের নেত্রকোনা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আখতারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। এতে ২৯ জন ক্ষুদ্র জাতিসত্তার কৃষকের মধ্যে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মোট ৬ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।