কৃষিকাজে সময়, শ্রম ও খরচ বাঁচাতে কেনু মিস্ত্রির কৃষিযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিকাজে সময়, শ্রম ও খরচ বাঁচাতে একের পর এক কৃষিযন্ত্র আবিষ্কার করছেন কৃষক মোহাম্মদ আবদুল্লাহ। দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের চেষ্টায় তাঁর আবিষ্কৃত কৃষিযন্ত্রের সংখ্যা ৪৪টি। জমিতে নিড়ানি দেওয়া, লাইন করে বীজ বোনা থেকে শুরু করে ওষুধ ছিটানোর যন্ত্রও রয়েছে এই তালিকায়।নিজের উদ্ভাবনী যন্ত্রগুলো নিয়ে ঢাকায় উদ্ভাবনী মেলায় এসেছেন ময়মনসিংহের গৌরীপুরের এই ৭০ পেরোনো স্বশিক্ষিত উদ্ভাবক। তাঁর এই প্রযুক্তিতে ২০ জন শ্রমিকের কাজ মাত্র পাঁচজন শ্রমিকের পক্ষে করা সম্ভব বলে তাঁর দাবি।ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই মেলা। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০টি উদ্ভাবন স্থান পেয়েছে। বিজ্ঞান সংগঠন জনবিজ্ঞান ফাউন্ডেশন এবার দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করেছে। গতকাল প্রথম দিনে ‘স্বশিক্ষিত বিজ্ঞানীদের প্যাটেন্ট রাইট: প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারও অনুষ্ঠিত হয়।মেলায় কিশোরগঞ্জের হাবিবুর রহমানের এয়ারকপ্টার, ফরিদপুরের ইমরান হোসেনের উভচর গাড়ি, যশোরের শেখ আবুল হোসেনের ফল গবেষণা, নারায়ণগঞ্জের আজাদ রহমানের বহুমুখী ভাসমান সেতু, যশোরের আশরাফ হোসেনের ফিশ হসপিটাল, নওগাঁর রাশেদুল বারীর মোটরসাইকেল চুরি এলার্ট, কুষ্টিয়ার বাবলু কোম্পানির পাটের বিকল্প ঢ্যাঁড়স আঁশ, ঢাকার স্কুলছাত্র শাফায়াতুল ইসলাম ও নাজমুল শিকদারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতিমুক্ত বাংলাদেশ গড়াসহ আরও বেশ কিছু উদ্ভাবন প্রদর্শিত হয়। এসব দেখতে ভিড় করে বিজ্ঞানমনস্ক নারী-পুরুষ ও শিশুরা। গৌরীপুরের অজপাড়াগাঁ রকনাকান্দার বয়সী ওই কৃষক এককালে কাঠমিস্ত্রি ছিলেন বলে সবাই তাঁকে চেনেন কেনু মিস্ত্রি নামে। ছোটবেলা থেকেই কাঠমিস্ত্রির কাজের অবসরে নিজের জমি চাষাবাদে শ্রম, সময় ও ব্যয় কমানো নিয়ে ভাবতেন তিনি। সেই চিন্তা থেকে তৈরি করেন নিড়ানিযন্ত্র, যা দিয়ে ১০ জন শ্রমিকের কাজ করতে পারেন একজনে।গাছের চারায় সার দেওয়ার জন্য গুটি ইউরিয়া প্রয়োগের যন্ত্র, ধানখেতে চারা ও মাটি নিড়ানির জন্য আঁচড়া, শুকনো মাটি ওলট-পালটের জন্য নিড়ানি, গোল আলু রোপণযন্ত্র, ক্ষুদ্রাকৃতির শাকসবজির বীজ বপনযন্ত্র, ডগাকাটা যন্ত্র, চারা ওঠানোর যন্ত্র, রশি পেঁচানোর যন্ত্রসহ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছেন কেনু। নিজের তৈরি প্রায় চার হাজার যন্ত্র তিনি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বিনা মূল্যে দিয়েছেন। স্বশিক্ষিত উদ্ভাবক কেনু মিয়ার লেখাপড়া পঞ্চম শ্রেণী পর্যন্ত। কৃষিযন্ত্র আবিষ্কারের পাশাপাশি কৃষিতে বালাইনাশক ও অধিক ফসল উৎপাদনের চিন্তাও করেন তিনি। আট সন্তানের মধ্যে তাঁর একমাত্র ছেলে আবদুল কাইয়ুম বাবার পথ ধরে কৃষি পেশায় এসেছেন। কেনু বলেন, এসব যন্ত্রের ব্যবহার বাড়লে উৎপাদন খরচ কমবে। কৃষক ও দেশ লাভবান হবে।বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাফায়তুল ইসলাম ও নাজমুল শিকদার যৌথভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রযুক্তি উদ্ভাবন করেছে। নারায়ণগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা নদীতে প্রতিদিন লাখো মানুষের উদ্ভাবন মেলা প্রসঙ্গে জনবিজ্ঞান ফাউন্ডেশনের সমন্বয়কারী আইয়ুব হোসেন বলেন, অনেক চেষ্টার পরও প্রত্যন্ত এলাকার বহু উদ্ভাবন বিকশিত হতে পারছে না। উদ্ভাবকদের উৎসাহিত করতেই প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হচ্ছে।