কৃষিজমি রক্ষায় প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর দেশে এক ভাগ করে কৃষিজমি কমে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ১০০ বছরে দেশে আবাদযোগ্য কোনো জমি থাকবে না।
ফরিদপুরে জনসংখ্যাবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক দেলোয়ার হোসেন এ কথা বলেন। গতকাল রোববার সকালে স্থানীয় পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘পরিকল্পিত পরিবার গঠন, গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা ও নবজাতকের যত্ন’ শীর্ষক এ কর্মশালা হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোড়ল ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন অসিত রঞ্জন দাস প্রমুখ।