কৃষিজমি সংরক্ষণ আইনের খসড়া তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেছেন, আবাদি জমি যে হারে কমছে তাতে ভবিষ্যতে খাদ্যের জোগান দেওয়া কঠিন হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমি মন্ত্রণালয় কৃষিজমি সংরক্ষণ আইনের খসড়া তৈরি করছে। গতকাল শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় নদীভাঙনের শিকার দরিদ্র পরিবার পুনর্বাসন প্রকল্পের গুচ্ছগ্রাম পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সারা দেশে ২০৭টি এলাকায় নদীভাঙনের শিকার ভূমিহীন দরিদ্র ১০ হাজার ৬৫০টি পরিবারকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২৮৭ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০১২ সালের মধ্যে বাস্তবায়ন করবে সরকার।