কৃষিজমিতে পুকুর খনন বন্ধ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বিল এলাকায় কিছু লোকের মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে পুকুর খননের কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন তা বন্ধ করে দেয়। তবে পুকুর খননকারীরা প্রশাসনের লোকজন পৌঁছার আগেই খননযন্ত্র নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘বাগমারায় কৃষিজমিতে পুকুর খনন চলছেই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ পুলিশ নিয়ে মচমইল বিলে গিয়ে পুকুর খনন বন্ধের নির্দেশ দেন।