কৃষিজমিতে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জমি ও সেচ প্রকল্প নষ্ট করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। গত রোববার এ কর্মসূচি পালিত হয়।
গোবরাতলা কৃষিভূমি রক্ষা কমিটির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন কমিটির আবদুল ওয়াহিদ মোসলেহ, এলাকাবাসীর পক্ষে আবদুল বারি, জসিম উদ্দীন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গোবরাতলা ইউনিয়নে ৭৫ বিঘা জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে সরকার। অথচ এই জমিতে প্রতিবছর প্রায় ৩ হাজার মণ ধান, ৮০০ মণ রবিশস্য ও আড়াই হাজার মণ আম উৎপাদিত হয়ে থাকে। এ ছাড়া বন্ধ হয়ে যাবে হরিরামপুর সেচ প্রকল্প।