কৃষিজমিতে বিভাগীয় কার্যালয় না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরের চরাঞ্চলে (চর ঈশ্বরদিয়া) কৃষিজমিতে বিভাগীয় কার্যালয় নির্মাণ না করার দাবিতে স্থানীয় পাঁচটি গ্রামের মানুষ গতকাল মানববন্ধন করে l প্রথম আলো
ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরের চরাঞ্চলে (চর ঈশ্বরদিয়া) কৃষিজমিতে বিভাগীয় কার্যালয় নির্মাণ না করার দাবিতে স্থানীয় পাঁচটি গ্রামের মানুষ গতকাল মানববন্ধন করে l প্রথম আলো

কৃষিজমিতে নবগঠিত ময়মনসিংহ বিভাগের কার্যালয় নির্মাণ না করার দাবিতে মানববন্ধন করেছেন ব্রহ্মপুত্র নদের পাড়ের চরাঞ্চলের মানুষ। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ শহরতলির চায়না মোড় এলাকায় তাঁরা এই মানববন্ধন করেন।
গতকাল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আয়েজিত ওই মানববন্ধনে চরাঞ্চলের চরঈশ্বরদিয়া, চরকালিবাড়ী, বোরোরচর, চরনিলক্ষ্মীয়া ও শম্ভুগঞ্জ এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন আন্দোলনকারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিজমিতে স্থাপনা নির্মাণের কাজে বিরোধিতা করেন। এরপরও কেন কৃষিজমি নষ্ট করে বিভাগীয় কার্যালয় নির্মাণ করা হবে সেই বিষয়টি বোঝা যাচ্ছে না। এই সিদ্ধান্তের পেছনে কোনো মহলের ইন্ধন থাকতে পারে। এ ছাড়া ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় প্রতিদিন যানজট সৃষ্টি হয়। চরাঞ্চলে বিভাগীয় কার্যালয় হলে মানুষকে যানজটের কারণে ভোগান্তি পোহাতে হবে।