কৃষিতে নারী...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিপণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নারী অবদান রাখছে। কিন্তু এই অবদানের স্বীকৃতি নেই। কৃষিতে নারীর অবদানের স্বীকৃতি থাকা দরকার। এ জন্য আগে প্রয়োজন খাদ্য অধিকার আইন পাস করা। বরিশালে বিশ্ব গ্রামীণ নারী দিবসে জেলা নারী কৃষক ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নারীরা। ‘নারী কৃষকের অবদানে সোনার ফসল উঠল ঘরে’ গ্রো সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নারীদের সহযোগিতা দেয় উন্নয়ন সংগঠন আভাস।