কৃষিতে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কৃষির সঙ্গে এ দেশের মানুষের আত্মার সম্পর্ক। গ্রামের মাঠে মাঠে এখন বোরো ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুম চলছে। ফসলের মাঠে ও কৃষকের বাড়ির উঠানে উঠানে বোরো ধানের মনমাতানো গন্ধ। ২০১৬ সালের সিএসআরএলের (ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড) প্রতিবেদন অনুযায়ী, কৃষি খাতে ২১ ধরনের কাজের মধ্যে ১৭ ধরনের কাজেই নারী অংশ নিয়ে থাকেন। ফসলের প্রাক্‌-বপনপ্রক্রিয়া থেকে শুরু করে ফসল উত্তোলন, বীজ সংরক্ষণ প্রক্রিয়াকরণ, বিপণনে অনেক নারী কাজ করে থাকেন। এখানে তারই কিছু চিত্র তুলে ধরা হলো।

খেত থেকে কাটা ধান মাথায় করে বাড়ির উঠানে নিয়ে আসছেন চামেলি বেগম
খেত থেকে কাটা ধান মাথায় করে বাড়ির উঠানে নিয়ে আসছেন চামেলি বেগম
কিষানি মুনজিলা বেগম ছেলের বউ কমেলাকে নিয়ে বাড়ির উঠানে বোরো ধান ঝেড়ে নিচ্ছেন
কিষানি মুনজিলা বেগম ছেলের বউ কমেলাকে নিয়ে বাড়ির উঠানে বোরো ধান ঝেড়ে নিচ্ছেন
বাড়ির পাশেই ধানের কাজে ব্যস্ত কিষানি
বাড়ির পাশেই ধানের কাজে ব্যস্ত কিষানি
সেদ্ধ করা ধান শুকাতে দিচ্ছেন
সেদ্ধ করা ধান শুকাতে দিচ্ছেন
বাড়ির উঠানে ধান সেদ্ধ করছেন কৃষক আবদুল জলিল। পাশেই সেদ্ধ করা ধান শুকাতে দিচ্ছেন গৃহিণী আলেফা বেগম
বাড়ির উঠানে ধান সেদ্ধ করছেন কৃষক আবদুল জলিল। পাশেই সেদ্ধ করা ধান শুকাতে দিচ্ছেন গৃহিণী আলেফা বেগম
উঠানে ধান শুকাচ্ছেন গৃহিণীরা। শুকানো ধান হরপা দিয়ে উঠানে স্তূপ করছেন
উঠানে ধান শুকাচ্ছেন গৃহিণীরা। শুকানো ধান হরপা দিয়ে উঠানে স্তূপ করছেন
কোলের শিশুকে নিয়ে উঠানে শুকাতে দেওয়া ধানে পা দিচ্ছেন এক গৃহিণী
কোলের শিশুকে নিয়ে উঠানে শুকাতে দেওয়া ধানে পা দিচ্ছেন এক গৃহিণী
মাঠে ধান কেটে নিয়েছে কৃষকেরা। সেখানে পড়ে থাকা ধানের দু–এক গোছা কুড়িয়ে নিচ্ছেন দুই গ্রামীণ নারী
মাঠে ধান কেটে নিয়েছে কৃষকেরা। সেখানে পড়ে থাকা ধানের দু–এক গোছা কুড়িয়ে নিচ্ছেন দুই গ্রামীণ নারী