কৃষিতে নারীর ভূমিকাকে স্বীকৃতিদানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিতে নারীর ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে৷ কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে নারীর মতামতকে গুরুত্ব দিলে তা খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকা রাখবে৷ এতে পরিবারের দৈনিক খরচের পরিমাণও কমে আসবে৷
যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্য নিরাপত্তা ও কৃষিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় গবেষকেরা এসব কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশ-বিদেশের গবেষকেরা জেন্ডার ও কৃষি উন্নয়ন বিষয়ে বিভিন্ন গবেষণা প্রবন্ধ উত্থাপন করেন।
কর্মশালায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজা দেশের খাদ্য নিরাপত্তায় মৎস্য ও প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, মাছ উৎপাদন ও গরু লালন-পালনে নারীরা পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷
‘কৃষিতে নারীর ক্ষমতায়ন—বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় এর ভূমিকা’ শীর্ষক গবেষণা প্রবন্ধে ইফপ্রি, বাংলাদেশের প্রধান নির্বাহী আখতার আহমেদ বলেন, যেসব দরিদ্র কৃষিভিত্তিক পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ভূমিকা আছে, সেসব পরিবারে খাদ্য নিরাপত্তা অন্যদের চেয়ে ভালো৷ কৃষি উৎপাদনের ক্ষেত্রে নারী সব সময় পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মাথায় রেখে উৎপাদন করে৷
‘নারীদের নামে সম্পদ দেওয়া হলে তা পরিবারের মধ্যে কতটা পরিবর্তন নিয়ে আসে’ শিরোনামে ব্র্যাকের একটি গবেষণা প্রবন্ধ উত্থাপন করা হয়৷
ব্র্যাকের পক্ষ েথকে এই গবেষণায় দেখানো হয়, নারীদের নামে শুধু সম্পদের মালিকানা দিলেই তা নারীরা ভোগ করতে পারে না৷ অনেক ক্ষেত্রে তা পুরুষদের নিয়ন্ত্রণে চলে যায়৷ কিন্তু নারী তার উপার্জনের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারলে পরিবারের খরচ কমে আসে৷